রেলের ই - টিকিট অবৈধভাবে বিক্রির করার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি
দি নিউজ লায়ন; রেলের ই - টিকিট অবৈধভাবে বিক্রির করার অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা বনকাটি থেকে এক ব্যাক্তিকে গ্রেফতার করল রেলপুলিশ। কাঁকসা থানার বনকাটির বাসিন্দা রাজীব রায় এলাকার বিজেপির মন্ডল কমিটির দায়িত্বপ্রাপ্ত এক নেতা ।
রেলের বিশেষ সূত্রে জানা যায় যে এই ব্যাক্তি দশ মাস ধরে নিজের আইডি থেকে রেলের ই-টিকিট বিক্রি করে।দিল্লির রেল দপ্তর থেকে এই খবর দিলে পানাগড় রেল পুলিশ তদন্ত নেমে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করে ওই বিজেপি নেতাকে। তার কাছে একটি কম্পিউটার ও প্রিন্টিং মেশিন উদ্ধার করা হয়। বিজেপি নেতা র এই ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। তৃণমূলের কাঁকসা ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন বিজেপি নেতা দের কাজই এই ধরনের।যদিও বিষয়টি নিয়ে বিজেপির দাবী আইন আইনের পথেই চলবে।

Post a Comment